পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। আর ক্লাবের সাধারণ সম্পাদক হয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৫ সদস্য নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এই কমিটি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।
