রেজিস্ট্রেশন করা সিম বিক্রি চক্রের দুই সদস্য আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১০:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার থেকে গোয়েন্দা পুলিশ রেজিস্ট্রেশন করা সেলফোনের সিম বিক্রি চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটক দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের ওয়াসিম বাবু (২৫) ও চাকপাড়া গ্রামের আক্তারুজ্জামান (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ জানান, চরবাগডাঙ্গায় মাদক ও চোরাকারবারিদের কাছে বিভিন্ন কোম্পানির রেজিস্ট্রেশন করা সিম বিক্রি করছে একটি চক্রÑ এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় চরবাগডাঙ্গা বাজারে টেলিকম দোকানে অভিযান চালায়। এ সময় ১২৮টি রেজিস্ট্রেশন করা সিমসহ বাবু ও আক্তারকে হাতেনাতে আটক করা হয়।

তিনি জানান, বাবু ও তার সহযোগীরা কোনো গ্রাহক সিম কিনতে এলে কৌশলে দু’বার আঙুলের ছাপ নিয়ে দুটি রেজিস্ট্রেশন করে নেওয়ার পর একটি গ্রাহককে দিত এবং অন্যটি নিজেদের কাছে রেখে দিত, যা পরবর্তী সময়ে বেশি দামে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত