অবিবাহিত সিংহের বিয়ের সুযোগ, ধর্মীয় কাজে মন আকৃষ্ট হবে ধনুর

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৪০ এএম

মেষ: তীর্থযাত্রা বা হজে গমন করা হবে। আধ্যাত্মিক পথে গেলে বিশেষ জ্ঞান লাভ হবে। সম্পদ বৃদ্ধি হবে।

বৃষ: সম্পদ বিক্রির প্রবণতা আসবে বা সম্পদে ব্যয় বাড়বে। স্বাস্থ্যের জন্য ওষুধ ক্রয় করতে হবে এবং হাসপাতালে গমনের প্রয়োজন পড়তে পারে।

মিথুন: সম্পদ ক্রয়ের পরিবেশ আসবে। কর্মে ধর্মীয় ব্যক্তিত্বরা সহযোগিতা করবে। স্ত্রীর সুসন্তান লাভ হবে।

কর্কট: ব্যবসায় হঠাৎ প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায় হবে। ব্যাংকঋণ লাভের সম্ভাবনা আছে।

সিংহ: তীর্থ ভ্রমণের যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। অবিবাহিতরা বিয়ের সুযোগ পাবেন।

কন্যা: স্ত্রীর সম্পদ লাভ হবে। বন্ধুরা কর্মে সহযোগিতা করবে। শিক্ষার্থীরা বিদেশে শিক্ষার সুযোগ পাবে।

তুলা: আত্মীয়দের জন্য ধর্মীয় কাজে বাধা আসতে পারে। সম্পত্তি ক্রয়ে দেরি হবে। ভ্রমণ শুভ।

বৃশ্চিক: পৈতৃক সম্পদ ফিরে পাবেন। সংসারে শান্তি বজায় থাকবে। উপার্জন বৃদ্ধি পাবে

ধনু: গায়ের ব্যথা বাড়তে পারে। ধর্মীয় কাজে মন আকৃষ্ট হবে। সুসন্তান লাভ হবে।

মকর: ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বন্ধুরা ধর্মীয় কাজে সাহায্য করবে।

কুম্ভ: আত্মীয়দের সাহায্য অব্যাহত থাকবে। ভূ-সম্পদ বৃদ্ধি হবে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মীন: সম্পত্তি বৃদ্ধি হবে। আয় ও সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে সুখ্যাতি বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত