হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমার ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন। ভারতীয় গণমাধ্যম জানায়, কিছুদিন আগে ছুটি উদ্যাপন করতে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর তার পরই ভুল চিকিৎসায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।
জুহির বান্ধবী আশকা সাংবাদিকদের বলেন, ‘‘হোলির দিন ডিনারে জুহি আর ওর মেয়ে আমার বাড়িতে এসেছিল। সব ঠিকই ছিল। হঠাৎই জুহি বমি করতে শুরু করে। নাক বন্ধ হয়ে যায়। তার পরই নিশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে ওর। আমরা বাড়ির কাছের একটা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভুল ওষুধ দেওয়ার ফলে ওর সমস্যা আরও বেড়ে যায়। সমস্যাটা বুঝতে পেরেই নিজেদের দায়িত্বে জুহিকে ওই হাসপাতাল থেকে বের করে নিয়ে আসেন তারা। দ্রুত অন্য একটি হাসপাতালে ভর্তি করেন। তার পর সঠিক চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটে যেতে পারত যে কোনো মুহূর্তে।’’
