নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৯ এএম

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দরিবামনগারা গ্রামে তার নিজ বাড়িতে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন সাভার সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ও দরিবামনগারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, গত শুক্রবারে সাভার সেনানিবাস থেকে দুই দিনের ছুটিতে বাড়িতে আসেন সেনা সদস্য আনোয়ার হোসেন।

শনিবার সকালে তার নিজ ঘরের বৈদ্যুতিক সুইচে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত বাদ এশা তার নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় বগুড়া সেনানিবাসের একটি বিশেষ দল সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদর্শন করে। নিহতের লাশ স্থানীয় দরিবামনগারায় গোরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত