কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে কর্মশালা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৫ এএম

‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়োজনে গতকাল রবিবার এ কর্মশালা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতার প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যে মনকে নির্মোহ রাখতে পারবেন সেই সফল সাংবাদিক।’ সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তানভীর সাবিক কর্মশালা সঞ্চালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত