পরীক্ষার্থীকে মারধরে বাধা দেওয়ায় মার্কেটে হামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:৪৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে আরিফুল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধরে বাধা দেওয়ায় মার্কেটে হামলা করে ব্যবসায়ীদের আহত করার প্রতিবাদে পাদুকা ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে জটের সৃষ্টি হয়।

পরে বিক্ষোভ মিছিল সহকারে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনকে বিষয়টি অবগত করেন। গতকাল সোমবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের হাজি আসমত কলেজ এলাকার আজিজ সুপার পাদুকা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সভাপতি আমিনুল ইসলাম দুলালসহ পাঁচ ব্যবসায়ী আহত হন। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মার্কেটের পাদুকা ব্যবসায়ীরা বিষয়টি জানিয়েছে। দেখছি কীভাবে এর সুরাহা করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত