উপজেলা নির্বাচন

দ্বিতীয় থেকে চতুর্থ ধাপের জন্য আপিল ট্রাইব্যুনাল গঠন

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১২:২৭ এএম

দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে সংক্ষুব্ধদের সুবিচার নিশ্চিত করতে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের পর এবার দ্বিতীয় থেকে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়া তিন ধাপের সকল উপজেলাগুলোর জন্য এই আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। ইসির ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এসব তথ্য পাওয়া যায়।

যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। আর জেলা ও দায়রা জজকে নিয়ে গঠন করা হয়েছে আপিল ট্রাইব্যুনাল । ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই বিষয় নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, স্ব  স্ব জেলায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সুনির্দিষ্ট কারণ দেখিয়ে ভোটের অনিয়মসহ নানা বিষয় সামনে এনে ভোট বাতিলের আবেদনসহ যে কোনো বিচার চাইতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত