সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের শোলাপাড়া গ্রামের দুই সংখ্যালঘু পরিবার গৌরাঙ্গ সরকার ও তিমির চন্দ্র ভৌমিকের বাড়িতে মঙ্গলবার রাতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ৪টি পিতলের মূর্তি, স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ১০/১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়ির প্রবেশদ্বার ভেঙ্গে ভিতরে ঢুকে প্রবেশ করে ঠাকুরঘর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পিতলের ২টি রাধা গোবিন্দ ও ২টি গোপাল মূর্তি ডাকাতি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা এখনও মামলা দায়ের করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
