সাংবাদিক মাহফুজ উল্লাহকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছে

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৩৫ এএম

উন্নত চিকিৎসার জন্য জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার রাত ১১টায় এয়ার এ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির।

শায়রুল জানান, স্কয়ার হাসপাতালের চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। এক সপ্তাহ আগে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ডা. রায়হান রাব্বীর অধীনে আইসিইউ’র ৩ নং বেডে চিকিৎসা নেন এই সাংবাদিক।

মাহফুজ উল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গত ২রা এপ্রিল রাতে। পরে স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। প্রখ্যাত এই সাংবাদিক হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত