সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট দিলেন সবচেয়ে খর্ব নারী

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১০:০৬ পিএম

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিশ্বের সবচেয়ে কম উচ্চতার নারী। দুই ফুট এক ইঞ্চি উচ্চতার জ্যোতি কিসাঙ্গে আমগে ভারতের নাগপুরে ভোট দিলেন। পরে ফেসবুকে ছবিও পোস্ট করেন

বৃহস্পতিবার ভারতের লোকসভার প্রথম দফার ভোটে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোটকেন্দ্রের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'সবাইকে ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রথমে ভোট দিন, তারপর নিজের অন্যান্য কাজ সারুন'। 

পরে নিজের ট্যুইটার হেন্ডেলে, আঙুলে ভোটের কালি লাগানো তর্জনী দেখিয়ে ছবিও পোস্ট করেন।

জ্যোতির বয়স ২৫। তার উচ্চতার জন্য ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি একজন তারকা রাঁধুনি এবং উদ্যোক্তা।

অভিনয় করেছেন মার্কিন ও ইতালীয় টেলিভিশন সিরিজে। 

গত বছর জানুয়ারিতে মিশরের গিজা শহরে বিশ্বের উচ্চতম ব্যক্তি তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে ছবি তোলেন জ্যোতি। সুলতানের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। 

খবর আনন্দবাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত