পটুয়াখালী সাংবাদিক সমিতির সভাপতি শওকত, সাধারণ সম্পাদক মামুন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০২:৫৬ পিএম

পটুয়াখালীর দশমিনায় ১১ সদস্য বিশিষ্ট উপজেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় সমিতির কার্যালয়ে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিককের সম্মতিক্রমে সিএনএন বাংলা টিভির শাখাওয়াত হোসেন শওকতকে সভাপতি ও দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি মামুন তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহিন (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সভাপতি রায়হান বাদল (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন (দৈনিক আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন (দৈনিক ভোরের পাতা), কোষাধ্যক্ষ বাদল রহমান (ডিএস টিভি), দপ্তর সম্পাদক আকতার হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল), তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান (সিএনএন বাংলা টিভি), কার্যনির্বাহী সদস্য- মিজানুর রহমান তিতাস (ইত্তেফাক), জোবায়দুল ইসলাম তুহিন (অপরাধ তথ্যচিত্র)। কমিটির উপদেষ্টা হলেন হাজী সহিদ (দৈনিক শাহনামা) ও এমআর প্রিন্স (প্রধান নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের বরিশাল)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত