নবীকে কটূক্তিকারী সেই জ‌বি শিক্ষার্থী আটক

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৪:২৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী করিমকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করেন। ফাহাদ জ‌বির ১৩তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র।

জানা যায়, ফাহাদ ফেসবুকে এক স্ট্যাটাসে ধর্ম ও নবীজিকে নিয়ে কটূক্তি করে। এ ছাড়া গত ১৮ মার্চ ইসলাম ধর্ম এবং ফেরেশতাদের ব্যঙ্গ করে একটি পোস্ট দেন তিনি। তার ওই পোস্টে বিভিন্ন আইডি থেকে মন্তব্য আসলে তাদের সঙ্গে সে বাজেভাবে কথা বলেন।

এর প্রেক্ষিতে ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেন কিছু শিক্ষার্থী।

কোতোয়ালি থানার ওসি বলেন 'গতরাতে ফাহাদকে আমরা আটক করেছি। সে এখন কোর্টে আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত