প্রয়াতদের সম্মানে ফেইসবুকের নতুন পদক্ষেপ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:১২ এএম

ফেইসবুক অ্যাকাউন্টধারীদের মধ্যে মৃত মানুষের সংখ্যা কম নয়। পৃথিবী থেকে বিদায় নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমটিতে থেকে যায় তাদের অ্যাকাউন্ট।

ফলে তাদের জন্মদিনের কথা ফেইসবুক স্মরণ করিয়ে দেয় বন্ধু ও পরিবারকে। যা মৃত ওই ব্যক্তির প্রতি শোকগ্রস্ত করে তোলে এই সব নিকটজনদের।

বিবিসি জানায়, মৃত মানুষদের অ্যাকাউন্ট শনাক্ত করতে উপায় খুঁজছে ফেইসবুক। ওই সব প্রোফাইল খুঁজে পেতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এর মাধ্যমে সে সব মানুষের জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার বিষয়টি বন্ধ করে দেওয়া সহজ হবে।

গত মঙ্গলবার ফেইসবুক জানায়, তবে অ্যাকাউন্টগুলোতে একটি ‘ট্রিবিউট’ সেকশন যুক্ত করা হবে। যার মাধ্যমে বন্ধু ও স্বজনরা চাইলে তাকে স্মরণ করে কোনো পোস্ট দিতে পারবে, ছবিও শেয়ার দিতে পারবে।

কেউ মারা গেলে তাদের নিয়ে এরই মধ্যে একটা সেকশন চালু আছে ফেইসবুকের। কোনো বন্ধু বা পরিবারের কেউ প্রমাণ দেখাতে পারলে ওই অ্যাকাউন্টধারীকে মৃত হিসেবে দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত