দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় নগ্ন হয়ে প্ল্যাকার্ড হাতে হেঁটে বেড়াচ্ছেন স্প্যানিশ তরুণী লোরা। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার প্রেমিক রবার্টকে। ভারতে আসার কিছুদিন পর থেকেই আর খোঁজ নেই রবার্টের। শেষবার লোরার সঙ্গে পাহাড়গঞ্জ এলাকা থেকেই ভিডিও কলে কথা বলেছিলেন রবার্ট।
রবার্ট জার্মানের বার্লিন শহরের বাসিন্দা। এদিকে জার্মান যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে একের পর এক খবর। এটা বাস্তব কোনো ঘটনা নয়, ১২ এপ্রিল (শুক্রবার) মুক্তি পেয়েছে পরিচালক রাকেশ রঞ্জন কুমারের ছবি ‘পাহাড়গঞ্জ’।
ছবির ট্রেলারে দেখা যায়, রবার্ট আদৌ জীবিত রয়েছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। থানা, পুলিশ, প্রশাসন সব তোলপাড় হচ্ছে।
এদিকে পাহাড়গঞ্জে নিজেদের রাজত্ব চালাচ্ছে জীতেন্দ্র তোমর ও মুন্নারা। তবে কি রবার্টের নিখোঁজ হওয়ার পেছনে তাদের হাত রয়েছে? যদিও রবার্টের খোঁজ না পেয়ে কোনোভাবেই ভারত ছাড়তে রাজি নন স্প্যানিশ তরুণী লোরা। প্রেমিকের খোঁজ করতে এসে একের পর এক দুর্নীতি সামনে আসে লোরার। শেষ পর্যন্ত লোরা কি তার রবার্টের খোঁজ পাবে? জানতে হলে দেখতে হবে পাহাড়গঞ্জ।
এদিকে এই ছবিটিতে দিল্লির পাহাড়গঞ্জ এলাকাকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উঠেছে আরও অনেক বিতর্ক।
ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন
