দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কবিতা লিখলেন কাদের

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৭:২৪ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের শনিবার বিকেলে এ শুভেচ্ছা বার্তা পাঠান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করা হয়েছে।

ওবায়দুল কাদের শুভেচ্ছা বার্তায় লিখতে না পারার বেদনার কথা উল্লেখ করেও দুর্ভাবনাহীন নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কবিতার ছত্রে উল্লেখ করেন- সতেরো কোটি মানুষের নিশ্চিন্তে ঘুমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন।  

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কবিতাটি হুবহু তুলে ধরা হলো-

           “লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।

              ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের

               ডানা মেলে।

               তবুও .....

             নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা

              নেই।  সতেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে

              শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর

               জেগে থাকেন বলে।

 

                শুভ নববর্ষ"।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত