ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, ভালো চিকিৎসক হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। এজন্য কখনোই রোগীকে অবহেলা করা যাবে না।
রোববার দুপুরে নিজ শিক্ষা-প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ময়মসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
লোটে শেরিং বলেন, “চিকিৎসক হওয়া আর ১০টা পেশার মতো নয়। তাই চিকিৎসকদের সব সময়ই সচেতন থাকতে হয়।
এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে তিনি সস্ত্রীক ময়মনসিংহে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীও।
অনুষ্ঠান শেষে ভুটানের প্রধানমন্ত্রী জেনারেল সার্জারি বিভাগ পরিদর্শন করেন। সবশেষে কলেজের ২৮ ব্যাচের বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি।
