ব্লাস্ট কুমিল্লার সভাপতি নুরুর রহমান

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১১:০০ পিএম

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমানকে সভাপতি ও হালিমা বেগমকে সহ-সভাপতি নির্বাচিত করে ব্লাস্ট কুমিল্লা ইউনিটের ২০১৯-২০২০ মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হচ্ছেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোমিন ফেরদৌস, সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাবেক সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি আবুল হাশেম খান, জেলা পিপি মোস্তাফিজুর রহমান লিটন, অতিরিক্ত পিপি গোলাম ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাধন চন্দ্র দত্ত।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট কুমিল্লা ইউনিটের বিদায়ী সভাপতি মিজানুর রহমান খান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত