মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক নারীসহ চারজন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার একাধিক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার সাহেব আলীর স্ত্রী শিখা আক্তার (৪০)। তার সদর উপজেলা বড় সুরন্ডি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফিরোজ মোল্লা, গাঁজা সেবনের অভিযোগে সিংগাইরের দক্ষিণ বাইমাইল গ্রামের আরশেদ আলীর ছেলে রানা (১৯) ও বাইমাইল পশ্চিমপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে মো. হাবিব।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম বলেন, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
