১৩ জনেরই দাড়ি কেন, জানতে চান ঋষি কাপুর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১১:২৬ পিএম

সদ্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলের ১৫ খেলোয়াড়েরর ১৩ জনেরই মুখে দাড়ি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের শক্তিমান অভিনেতা ঋষি কাপুর।

বুধবার নিজের টুইটারে তিনি এ নিয়ে প্রশ্ন তোলেন। প্রাচীন ইজরায়েলিদের শেষ বিচারক স্যামসনের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের তুলনা করেছেন ঋষি কাপুর। 

শুধু মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের মুখে দাড়ি নেই। 

বাকি সব ভারতীয় ক্রিকেটারদের মুখভর্তি দাড়ি।  

ঋষি কাপুর মনে করেন দাড়ি ছাড়াই ভারতের খেলোয়াড়দের সুন্দর লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত