ঝিনাইদহে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালি মাঠে জামিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত জামিরুল ইসলাম ওই উপজেলার কুবিরখালি গ্রামের মজনুর রহমানের ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান জামিরুল ইসলাম জিয়া নগর বাজার থেকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

'পথে কুবিরখালি মাঠের খাল ধারে দুর্বৃত্তরা রাস্তায় কলাগাছ ফেলে তার গতিরোধ করে। পরে মাথায় এবং বুকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।'

'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত