শাবিপ্রবিতে টেক ফেস্ট অংশ নিচ্ছে ৫৪ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:২৪ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশের ৫৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে টেক ফেস্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দীপু।

‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট’ শিরোনামে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, টেক ফেস্টের আহ্বায়ক ও শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জহিরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অনুষদের পরিচালক অধ্যাপক ড. শহিদুর রহমান, টেক ফেস্টের যুগ্ম আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উৎসবে প্রোগ্রামিং কনটেস্ট, রোবো ফাইট, হ্যাকাথন, প্রজেক্ট এক্সিভিশন ও মেইজ সোলভার এ পাঁচটি শাখায় বুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবিসহ দেশের মোট ৫৪ বিশ্ববিদ্যালয়ের ১২০০ প্রতিযোগী অংশ নিয়েছেন। উৎসবের দ্বিতীয় দিন আজ সকাল ১০টায় ‘টক অ্যান্ড টেক ফেস্ট’ শিরোনামের অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের থাকার কথা রয়েছে। আর বেলা ৩টার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত