আমবাগানে অস্ত্র বেচাকেনার সময় হাতেনাতে আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৫:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আমবাগান থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তি মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের আবদুর রাকিবের ছেলে সৈবুর রহমান বাবু (১৯)।

শনিবার শিবগঞ্জের দাদনচক এলাকার ভুসগাড়া মাঠ সংলগ্ন মিলনের আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আমবাগানের ভিতর অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৫ এর সদস্যরা। অভিযানে অস্ত্র ও গুলিসহ বাবুকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাবের সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবু সীমান্তে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রগুলো শনিবার ভোরেই ভারত সীমান্তের জিরো পয়েন্ট থেকে নিয়ে আসা হয় এবং আমবাগানে সেগুলো বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বাবু।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত