কক্সবাজারের মেরিন ড্রাইভে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মহিউদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটায় মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারির পাশে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত মহিউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামের বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, রোববার ভোর ৪টার দিকে র্যাবের টহল দলের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে র্যাব। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশি এলজি, তিন রাউন্ড কার্টুজ উদ্ধার করে র্যাব। ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
