‘মোদির চেহারা ভালো না বলে তার স্ত্রী তাকে ছেড়ে গেছেন’

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১০:৩৪ পিএম

ভারতের ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেহারা ভালো না বলে তার স্ত্রী তাকে ছেড়ে গেছেন বলে মন্তব্য করেছেন কর্নাটকের মন্ত্রী বি জেড জামির আহমেদ খান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হাভেরি লোকসভা আসনের এমপি বিজেপির শিবকুমার সেখানে গিয়ে মোদির ছবি দেখিয়ে ভোট চাওয়ায় মোদির চেহারা নিয়ে এ মন্তব্য করেছেন জামির আহমেদ খান।

তিনি দাবি করেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন কারণ তার মুখ দেখতে ভালো নয়। তার মুখ দেখতে ভলো নয় বলে একমাত্র স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তাহলে মানুষ কী তার মুখ দেখে ভোট দেবে?‌’‌

বিজেপির এমপি শিবকুমার উদাসি নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেছেন, ‘‌আমার মুখের দিকে তাকাবেন না। মোদির মুখের দিকে তাকান আর বিজেপিকে ভোট দিন।’‌

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত