প্রায় চার বছর পরে প্রকাশ্যে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তারাপীঠে পুজো দিলেন তিনি।
মন্দিরে প্রবেশের সময় মুখ ঢেকে রেখেছিলেন তিনি। একইভাবে পুজো দিয়ে বেরোনোর সময়ও ঢাকা ছিল তার মুখ। কিন্তু মহাগুরু খ্যাত মিঠুনকে চিনতে ভুল হয়নি ভক্তদের।
অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় ৪ বছর পরে সম্প্রতি পশ্চিম বাংলায় পা রেখেছেন ফাটাকেস্ট মিঠুন। এর আগে বাংলা নববর্ষের দিন শৈলশহর কার্শিয়াংয়ে একটি হোটেল উদ্বোধন করতে বাংলায় এসেছিলেন বাংলার ছেলে।
মিঠুন যে তারাপীঠ সফরে আসবেন তা গোপন রাখার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু মিঠুন আসবেন এই খবর মানুষের মুখে মুখে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিড় বেড়ে যায় মন্দির চত্বরে। পুজো শেষ করে মিঠুন মন্দির ছেড়ে চলে যাওয়ার পরেও অনেকে ভিড় করে তারাপীঠ মন্দিরে।
