ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা

পুলিশের বিশেষ টাস্কফোর্সের সময় ১৫ দিন বেড়েছে

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০২:৪১ এএম

ঢাকা মহানগরীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে গঠিত স্পেশাল টাস্কফোর্সের সময় বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই টাস্কফোর্স গত ২৪ মার্চ থেকে মাসব্যাপী ট্রাফিকের চারটি বিভাগে কাজ শুরু করে। কিছুটা সফলতা এলেও কাক্সিক্ষত ফলাফল না আসায় ২৩ এপ্রিল কার্যক্রম শেষ হওয়ার আগেই আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, স্পেশাল টাস্কফোর্সের কার্যক্রম আরও ১৫ দিন বাড়িয়ে ১০ মে পর্যন্ত করা হয়েছে। ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা আনতে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। জরিমানাসহ নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত