মেষ: উপার্জনের পথ খোলা পাওয়া যাবে। বিদেশযাত্রায় আয় বাড়বে। গায়ে ব্যথার যোগ আছে।
বৃষ: স্ত্রীর আয় বৃদ্ধি পাবে। ব্যবসায় বিনিয়োগে লাভবান হবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।
মিথুন: রসায়ন ও ওষুধ ব্যবসায়ে লাভ হবে। প্রতিবেশীর জন্য মনে অতৃপ্তি বাড়বে। পেটের রোগ বাড়তে পারে।
কর্কট: বৈদেশিক ব্যবসার সুযোগ আসবে। পরিচিত ব্যক্তিদের সহযোগিতা পাওয়া যাবে। ব্যয় বাড়তে পারে।
সিংহ: নতুন কাজের পরিকল্পনা করলে কাজে আসবে। বর্তমানের কাজের মান ভালো নয়। আশানুরূপ আয় হবে না।
কন্যা: পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দিতে পারে, সুতরাং দ্রুত ব্যবস্থা নিন। মায়ের সাহায্য পাওয়া যাবে।
তুলা: সকল কাজে প্রতিপক্ষ উদয় হবে। আত্মীয়র সহযোগিতা কাজে লাগবে। বুঝে-শুনে অন্যকে বিশ্বাস করুন।
বৃশ্চিক: ভূ-সম্পত্তির ব্যাপারে আইনের ব্যবস্থা নিন। আয় ও রোগ বৃদ্ধির যোগ আছে। বুদ্ধিবলে সংকট উত্তরণ ঘটবে।
ধনু: ব্যয় ও সম্মান বাড়বে। ব্যবসায় বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। শরীরের প্রতি যত্ন নিন।
মকর: ডাক্তারি পেশায় সুনাম হবে। সম্পত্তি ও জমিতে অর্থ ব্যয় হতে পারে। রোগভয় থাকবে।
কুম্ভ: ব্যবসায় বিশেষ উন্নতির যোগ দেখা যায়। জমি ক্রয়ে অর্থ লগ্নি হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন: স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব চরমে উঠবে। বুঝে না চললে তালাক হতে পারে। কর্মে নানা বাধা থাকবে। আয় বাড়বে।
