মুন্সীগঞ্জে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১২:৫২ এএম

নিখোঁজের দুদিন পর গতকাল মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে মো. রবিন (৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টার দিকে জেলার গজারিয়া উপজেলার বসুরচর গ্রাম সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মো. রুহুল আমিনের ছেলে রবিন। সে চরবাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গত রবিবার সন্ধ্যায় বড় বোনের সঙ্গে নিজ বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে গেলে নিখোঁজ হয় রবিন।

গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, মঙ্গলবার সকালে বসুরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত