প্রেস ক্লাবে মোশাররফ

খালেদাকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ‘অলিখিত বাকশাল’ প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে মোশাররফ বলেন, ‘বিএনপির দায়িত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।’ স্মরণসভায় অন্যদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) আমান উল্লাহ আমান, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত