বাসে যাত্রী ওঠাকে কেন্দ্র করে পটুয়াখালীতে র্যাব ও বাস মালিক-শ্রমিকদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায়।
এ ঘটনার জেরে বাস শ্রমিকরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার সড়কে টায়ার জ¦ালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোয়েব আহমেদ জানান, ‘বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। সমাধানও হয়ে গেছে। এখন কোনো সমস্যা নেই।’
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ জানান, ‘তুচ্ছ ঘটনায় র্যাব সদস্যরা বাস শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। র্যাব-৮’র পটুয়াখালীর কোম্পানি কমান্ডার এসে মীমাংসা করে দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের আন্দোলন তুলে নেয়।
