বনানীতে আগুন ফারুককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৩:১৫ এএম

বনানীতে আগুনের ঘটনায় গ্রেপ্তার এস এম এইচ আই ফারুককে আগামী রবিবার জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক। এ বিষয়ে আদালত অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা নূরুজ্জামান জহিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজউকের সহকারী পরিচালক নাসির উদ্দিন শরিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব করা হয়েছে।

দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক দেশ রূপান্তরকে জানান, নাসির উদ্দিন শরিফকে আগামী ২ মে তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাকে এ সংক্রান্ত একটি নোটিস পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত