শাওমির ইলেকট্রিক সাইকেল এক চার্জে ১২০ কিমি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৩৯ পিএম

হিমো ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক সাইকেল নিয়ে আসছে চীনা প্রতিষ্ঠান শাওমি। বলা হচ্ছে, ‘হিমো টিওয়ান’ এক চার্জে ১২০ কিমি রাস্তা চলবে।

চীনের স্থানীয় বাজারে শাওমি হিমো টিওয়ানের দাম ২ দশমিক ৯৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৩৭ হাজার টাকা। তবে ৪ জুন চীনে বিক্রি শুরু হতে যাওয়া সাইকেলটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে জানা যায়নি।

এই ইলেকট্রিক সাইকেলে থাকছে ৯০ মিলিমিটার চওড়া টায়ার। থাকছে মাল্টি ফাংশন কম্বিনেশন সুইচ ও ডিজিটাল ডিসপ্লে।

জানা গেছে, এর ব্যাটারি ১৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন। ১৪ অ্যাম্পিয়ার আওয়ার ও ২৮ অ্যাম্পিয়ার আওয়ার শক্তিতে চার্জে যথাক্রমে ৬০ ও ১২০ কিলোমিটার চলবে। তবে সাইকেলটির সর্বোচ্চ গতি সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি শাওমির পক্ষ থেকে।

ইলেকট্রিক সাইকেলটিতে থাকছে ফ্রন্ট সাসপেনশন ফর্ক, ডুয়েল তিয়ার সাসপেনশন, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ড্রাম ব্রেক। সাড়ে চার মিটার দূরত্বে এই ইলেকট্রিক সাইকেলের ব্রেক কাজ করবে। থাকছে একটি শক্তিশালী হেডলাইট। হিমো টিওয়ানের ওজন ৫৩ কেজি। পাওয়া যাবে লাল, ধূসর ও সাদা রঙে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত