বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৪৭ পিএম

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়ে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর।

চুয়াডাঙ্গা :  চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মহানগর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্তা ও তার পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। মারা যাওয়া দুজন হলেন উপজেলার মহানগর উত্তরপাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল ভোরে বাড়ির বারান্দায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত ছোঁয়া লেগে প্রথমে গৃহকর্তার পুত্রবধূ রুবিনা আহত হন। পরে তাকে রক্ষা করতে শ^শুর ছমির আলী, শাশুড়ি আশুরা খাতুন ও স্বামী ওমর আলী এগিয়ে গেলে ওই তারের ছোঁয়ায় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

নওগাঁ : নওগাঁর রানীনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ফিল্ডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাছির সরদার (১৮) কাশিমপুর ফিল্ডপাড়া গ্রামের হাসেম সরদারের ছেলে ও রানীনগর শেরেবাংলা সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাছির সরদারের বাড়ির বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। সেই তার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত