গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল খালেক শেখের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ২৪ বেইলি রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সরকারের মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট আইনজীবীগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মন্ত্রীর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আব্দুল খালেক শেখ গত ৭ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
×
