প্রেম-রোমান্স শুভ বৃশ্চিকের, ব্যয় বাড়তে পারে মকরের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৬ এএম

মেষ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে, তাই বিদেশে যেতে হবে। মায়ের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। সর্বত্র নিজের নেতৃত্ব বজায় থাকবে।

বৃষ : ব্যবসা ও আত্মীয়র জন্য বিদেশ ভ্রমণের যোগ আছে। দলিলপত্রের কাজ বন্ধ থাকবে। ব্যবসায় উন্নতির যোগ আছে।

মিথুন : ব্যবসায় কর্মচারীরা খুবই যত্নবান থাকবে। পারিবারিক ক্ষেত্রে শুভ। সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

কর্কট : ব্যবসায় বিদেশিরা সহযোগিতা করবে। বিদেশ ভ্রমণ শুভ। মনে আনন্দের যোগ আছে।

সিংহ : ব্যবসায়ীরা নতুন পরিকল্পনায় কাজে সফলতা পাবে। তরল পদার্থের ব্যবসার দিকে ঝুঁকুন। শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার পরীক্ষায় কৃতকার্য হবে।

কন্যা : শিক্ষার্থীদের বিদেশে পড়ার সুযোগ আসবে। ব্যবসায় কিছুটা মন্দাভাব থাকবে। সন্তানের বিদেশে যাওয়ার সুযোগ আসবে।

তুলা : বিদেশি বন্ধুরা সাহায্য করলে ব্যবসায় সফলতা পাবেন। শত্রæরা তৎপর থাকবে। ব্যবসায় অর্থ লাভ হবে।

বৃশ্চিক : প্রেম-রোমান্স শুভ। তবে বুদ্ধি করে না চললে বদনামও হতে পারে। শত্রæরা দমন থাকবে।

ধনু : আয় বাড়বে। সংসারে আনন্দ বিরাজ করবে। বন্ধুরা কর্মক্ষেত্রে সহযোগিতা করবে।

মকর : ঠান্ডাজনিত রোগে পড়ার সম্ভাবনা আছে। বিদেশে যেতে হবে। কর্মে বাধা নেই। তবে ব্যয় বাড়তে পারে।

কুম্ভ : ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হবে। আয় মোটামুটি ভালো থাকবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতিতে দেরি হবে।

মীন : ব্যবসায় উন্নতির যোগ আছে। তবে দেহে রোগ আক্রমণ করতে পারে। টাকা সঞ্চয়ের পরিবেশ আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত