অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের গল্প ফাঁস করায় দর্শককে মারধর

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:০৯ এএম

অনেক অপেক্ষা ও কষ্ট করে টিকিট সংগ্রহের পর মার্ভেল সুপারহিরো ভক্তরা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখার সুযোগ পেলেন। এ পরিস্থিতিতে সিনেমা হলে ঢোকার আগের মুহূর্তে কেউ গল্প কেউ ফাঁস করে দিলে ভালো লাগার কথা নয়। এই অপরাধে আক্রমণের শিকার হলেন এক দর্শক!

কমিক বুক ডটকম জানায়, হংকং-এর কজওয়ে বে’র একটি থিয়েটারের বাইরে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি রসিয়ে রসিয়ে বলছিলেন সিনেমাটির চমকগুলো।

এই খবর নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। তবে সংবাদমাধ্যম এশিয়া ওয়ান জানায়, একাধিক ব্যক্তি জানিয়েছেন তারা এই ঘটনার সাক্ষী।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ চীনসহ কয়েকটি দেশে মুক্তি পায় বুধবার। ওই দিনেই অনলাইনে ছড়িয়ে পড়ে ক্যামেরায় ধারণ করা হল প্রিন্ট। তার কয়েক ঘণ্টা পর সিনেমাটির অন্যতম চরিত্রে আয়রন-ম্যান রবার্ট ডাউনি জনসন টুইট বার্তায় কাহিনি ফাঁস না করার অনুরোধ জানান দর্শকদের।

শুরু থেকে সিনেমাটির নাম ও কাহিনি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান। এই কারণে বেফাঁস কথায় পারদর্শী হাল্ক চরিত্রের অভিনেতা মার্ক রাফেলোকে ছবির পুরোা চিত্রনাট্য দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ১০০ কোটি ডলার ছড়াবে। শুধু চীনেরই সিনেমা প্রথম দিনে ১০ কোটি ডলারের বেশি আয় করেছে।

দুই ভাই জো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এ আরও অভিনয় করেছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, ডন ছেডলে, পল বেট্টানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন, ক্রিস প্রাট, পল রুড ও ব্রি লারসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত