রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১২:৪৬ এএম

নাটোরে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সাইফ পাওয়ার ব্যাটারির সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী ৩-১ গোলে খুলনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের শিহাব দুটি ও সজীব একটি এবং খুলনা বিভাগের খালিদ এক গোল শোধ দেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত