সেনাবাহিনীকে লঙ্কান নারীর পাঁচটি কুকুর উপহার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৫:১৮ পিএম

নিজের পোষা পাঁচটি জার্মান শেফার্ড জাতের কুকুর শ্রীলঙ্কার সেনাবাহিনীকে উপহার দিয়েছেন এক নারী।‍ দেশটিতে ক্রম বর্ধমান জঙ্গি হামলার প্রেক্ষিতে ওই নারী এই সিদ্ধান্ত নেন।

এই কুকুরগুলোকে ডগ স্কোয়াডে যোগ করা হবে। এদের কাজ হবে গন্ধ শুকে বোমা বা মাদকদ্রব্য শনাক্ত করা। সব জাতের কুকুর এই কাজের জন্য উপযোগী হয় না। ল্যাব্রাডোর, ব্লাডহাউন্ড বা জার্মান শেপার্ড জাতের কুকরকে প্রশিক্ষণ দিয়ে কাজগুলো করানো হয়।

শ্রীলঙ্কান গণমাধ্যম জানিয়েছে, ড. শিরু উইজমেন নামের ওই নারী একটি আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লেকচারার।

তিনি বলেন, ‘সেনাবাহিনীর তৎপরতায় আমি দারুণ খুশি। তারা যেভাবে দেশের জন্য কাজ করছে তার তুলনা হয় না। আমার মনে হয়েছে প্রিয় কুকুরগুলো তাদের সঙ্গে থাকলে উপকার হবে।’

শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। তাতে এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

ওই ঘটনার পর দেশটির অলিতে গলিতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত