তীব্র গরমে নানা রোগে আক্রান্ত শিশু-বয়স্করা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৯:২৬ এএম

গত কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমের কারণে নওগাঁ সদর হাসপাতালে নানা রোগে আক্রান্ত হওয়া শিশু ও বয়স্ক রোগীদের ঢল নেমেছে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত নার্স ও আয়ারা। বিশেষ করে ডায়রিয়া, আমাশয় স্ব পানিবাহিত রোগে আক্রান্তর সংখ্যা বেশি। আর চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন শিশুদের নিরাপদ রাখা, বিশুদ্ধ, টাটকা, বেশি বেশি পানি স্ব তরল খাবার খাওয়ানোর।

নওগাঁ সদর হাসপাতালে দেখা গেছে, রোগীদের দীর্ঘ লাইন। গত কয়েকদিন ধরে চলছে তীব্র ভ্যানসহ গরম। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রিতে উঠেছে। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশু স্ব বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। ডায়রিয়া আমাশয় ও পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্তর সংখ্যাই বেশি।

এদিকে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কর্তব্যরতদের হিমশিম খেতে হচ্ছে। বেড সংকটে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। যেন পা ফেলার জায়গা নেই। এছাড়া অনেক বয়স্ক রোগী ভর্তি হয়েছে শ্বাসকষ্ট আর পেটের ব্যথা নিয়ে। নওগাঁ সদর হাসপাতালের গেটে দেখা যায় চিকিৎসা নিতে আসা রোগীর লম্বা লাইন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডায়রিয়া রোগী পার নওগাঁর রহিমা খাতুন বলেন, “গরমের কারণে ডায়রিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি।”

image

হাসপাতালের নার্স নাছরিন আক্তার বলেন, “হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আমরা হিমশিম খাচ্ছি। সময়ের বেশি সময় এখন হাসপাতালে সেবা দিতে হচ্ছে। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি হাসপাতালে আসা রোগীদের সেবা দেবার। আবহাওয়া একটু কমলেই রোগীদের চাপ অনেকটা কমে যাবে।”

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মুনির আলী আকন্দ বলেন, “রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। তবে আমরা রোগীদের এই গরমে করণীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করছি।”

এই গরমে শিশুদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিরাপদে রাখা এবং তরল খাবারসহ বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. রওশন আরা খানম।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত