ধর্ষক ধর্মগুরুকে নিয়ে সিনেমা হচ্ছে বলিউডে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১০:৩৫ এএম

সর্বশেষ কয়েক বছরে বলিউডে একের পর এক বায়োপিক নির্মিত হচ্ছে। এর কিছু ব্যবসা ও শিল্পমান বিচারে সফল হয়েছে। অভিনেতা, রাজনীতিবিদ ও খেলোয়াড়দের সঙ্গে এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ধর্ষণের দায়ে অভিযুক্ত ধর্মগুরুর জীবনী।

স্থানীয় একটি পত্রিকা জানায়, সম্প্রতি উষিনর মজুমদারের উপন্যাস ‘গড অব সিন: দ্য কাল্ট, কাউট অ্যান্ড ডাউনফল অব আশারাম বাপু’র স্বত্ব কিনেছেন প্রযোজক সুনীল বোহরা।

আধ্যাত্মিক গুরু হিসেবে আশারামের উত্থানের গল্প শুনিয়েছে বইটি। উঠে এসেছে ২০১৩ সালে যৌন নিগ্রহের অভিযোগের মাধ্যমে তার পতনের কাহিনিও।

প্রযোজক সুনীল জানান, আশারামের বিরুদ্ধে অভিযোগ তোলা নারীদের আইনজীবীর সঙ্গে তিনি বিস্তারিত কথা বলেছেন। এর সঙ্গে যুক্ত দুই নারী পুলিশ অফিসার তার চোখে সত্যিকারের নায়ক ও অনুপ্রেরণাদায়ক। গল্পে তাদের দিকেও মনোযোগ দেওয়া হবে।

আরও জানান, মার্চে বইটির স্বত্ব কিনেছেন তিনি। ইতিমধ্যে লেখকের সঙ্গে বৈঠক করেছেন। চিত্রনাট্য তৈরির পর অভিনয়শিল্পী বাছাই করা হবে। নির্মাণ হবে আন্তর্জাতিকমানের।

সাধারণত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বায়োপিক নির্মিত হয়। তবে গ্যাংস্টার বা মাফিয়া বা বিতর্কিত ব্যক্তিদের বায়োপিকের ক্ষেত্রে দেখা যায় নাম-পরিচয় পাল্টে দেওয়ার। সেই ক্ষেত্রে আশারামের জীবনীধর্মী সিনেমাটি ভিন্ন কিছু হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত