ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়: ৩ পুলিশ ক্লোজড

আপডেট : ০১ মে ২০১৯, ০৯:১৯ পিএম

গাজীপুরের জয়দেবপুর থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায়ের অভিযোগে তাদের ক্লোজ করা হয়।

অভিযুক্তরা হলেন ওই থানার এসআই খোরশেদ আলম, পিএসআই শামসুদ্দোহা ও কনস্টেবল নূর আলম।

এ ছাড়া ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান ও এসআই এনায়েত হোসেনকে সতর্ক করা হয়েছে।

বুধবার জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে পুলিশের তিন সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল ব্যবসায়ী আশরাফুল আলমকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে ওই তিন পুলিশ সদস্য তাকে আটক করে থানা নিয়ে দুই লাখ টাকা আদায় করার ঘটনায় গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের কাছে লিখিত অভিযোগ করা হয়। পুলিশ সুপার ঘটনাটির তদন্ত শেষে তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত