নারী পুলিশকে আগুনে পোড়াল ‘প্রেমিক’ সহকর্মী

আপডেট : ০২ মে ২০১৯, ০৩:৪৯ পিএম

ভারতের এক পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে তারই এক সহকর্মীকে আগুনে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তেলেঙ্গানার ওই দুই পুলিশ সদস্যের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

৪৫ বছরের জে প্রকাশকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। এরপর তারই কথার সূত্র ধরে বুধবার বেঙ্কটপুর গ্রাম থেকে নারী পুলিশের পোড়া দেহ উদ্ধার করে রামচন্দ্রপুরম থানা পুলিশ।

সঙ্গারেড্ডি জেলার হাথনুরা থানায় কর্মরত ছিলেন প্রকাশ। আর ২৫ বছরের এন মন্দারিকার পোস্টিং ছিল সাইবেরাবাদ কমিশনারেটের আরসি পুরম থানায়।

পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত একটি বিষয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হওয়ায় মন্দারিকাকে খুন করেন প্রকাশ। ২৯ এপ্রিল রাত আটটায় আরসি পুরম থানা থেকে বেরিয়েছিলেন মন্দারিকা। মেকাভানমপল্লিতে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই প্রকাশ তাকে খুন করে জ্বালিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত