ইউসিসি কোচিং সংবর্ধনার নামে প্রতারণার অভিযোগ

আপডেট : ০৩ মে ২০১৯, ০৩:০২ এএম

রাজশাহীতে ইউসিসি কোচিং সেন্টারের বিরুদ্ধে সংবর্ধনা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে আইন বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠানটি কিছু ছাত্রছাত্রীকে তাদের কোচিংয়ে পড়ুয়া হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে; যারা প্রকৃতপক্ষে সেখানকার শিক্ষার্থী ছিলেন না।

ইউসিসি রাজশাহী শাখার পরিচালক দেলোয়ার হোসেন অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘প্রসপেক্টাসে যাদের ছবি ব্যবহার করেছি তারা সবাই আমাদের কোচিংয়ের শিক্ষার্থী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত