মেষ: ব্যবসায় বিনিয়োগে জটিলতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। নিজ বুদ্ধিতে ব্যবস্থা নিন।
বৃষ: ঠিকমতো অর্থ-তারল্য না থাকায় ব্যবসায় অসুবিধার সম্মুখীন হবেন। সম্পদ বিক্রির দরকার হতে পারে। ব্যয় বাড়বে।
মিথুন: ব্যবসায় নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন। সম্পদ বৃদ্ধির যোগ আছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কর্কট: ব্যবসায় ব্যস্ততা বাড়বে। রাজনীতি বা সমাজকল্যাণে সময় দিলে সম্মান বাড়বে। সব কাজেই শুভ ফল লাভ হবে।
সিংহ: শিক্ষার্থীরা বিদেশে পড়ার সুযোগ পাবে। চুক্তিভুক্ত ব্যবসায় সফলতা আসবে। সঞ্চয় আশানুরূপ হবে না।
কন্যা: অংশীদারী ব্যবসায় নিজের নিয়ন্ত্রণ থাকবে। আপনার দ্বারা আত্মীয়রা উপকৃত হবেন। গায়ের ব্যথা ও উচ্চ রক্তচাপ বাড়তে পারে।
তুলা: সাংবাদিকদের কাজে নানা অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসা উপলক্ষে বিদেশ ভ্রমণ যোগ আছে।
বৃশ্চিক: পুরাতন আশা পূরণ হতে পারে। প্রেমে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন। স্বাস্থ্যের দিকে যত্ন নিন।
ধনু: বন্ধুর সাহায্যে নতুন কাজে সফলতা আসবে। নিজের শরীরে রোগ বাসা বাঁধবে। ব্যয় বাড়বে।
মকর: কর্মে খুব অগ্রগতি হবে না। বন্ধুর সহযোগিতা কাজে লাগবে। কর্ম দ্বারা নিজের ভাগ্য গড়ে নিন।
কুম্ভ: আইনি প্রক্রিয়ায় দাম্পত্য কলহ সমাধান হতে পারে। আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে। সম্পদ বৃদ্ধির যোগ আছে।
মীন: কাজে ব্যস্ততা বাড়বে। দূরের ভ্রমণে বাধা আসতে পারে। আয় বাড়বে।
