বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তারপরও সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় রেখে অতিরিক্ত ব্যয় করে ‘কোর ক্যাচার’ স্থাপন করা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে অন্যতম স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ‘কোর ক্যাচার’ স্থাপন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য ও আহছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রূপপুর প্রকল্পের উচ্চপর্যায়ের মনিটরিং কমিটির সভাপতি অধ্যাপক এ এম এম শাফিউল্লাহ।
