চাঁদপুরে শতাধিক বসতঘর ও গাছপালা বিধ্বস্ত

আপডেট : ০৪ মে ২০১৯, ১০:৪০ পিএম

ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে চাঁদপুরে ব্যাপক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। মেঘনা নদীর পশ্চিম পাড়ে চরাঞ্চলে প্রায় শতাধিক বসতঘর ও গাছপালা ভেঙে ল-ভ- হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বেড়িবাঁধ সংলগ্ন ছিন্নমূলদের কয়েকটি ঘর। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল শনিবার আনুমানিক ভোর ৪টার দিকে সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামে প্রচ- গতির ঝড়ো হাওয়ায় বসতবাড়িগুলো ভেঙে পড়ে ও গাছপালা তছনছ হয়ে যায়।

গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টায় সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দয়া ফেরিঘাট এলাকায় গাছ  ভেঙে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। রাজরাজেশ্বের ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, শিলারচরসহ কটি গ্রামে ঘরবাড়ি ভাঙলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাকে গত শুক্রবার সন্ধ্যার আগেই নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী জানান, তার ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন অন্তত চারটি বসতঘর ভেঙে গেছে। এদিকে জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চর উম্মেদসহ কয়েকটি চরাঞ্চলে প্রায় ৪০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে।

এখলাছপুর ইউপি চেয়ারম্যান মুছাদ্দেক হোসেন মুরাদ বলেন, ‘আমার ইউনিয়নের বোরোচর এলাকায় রাতে ঝড়-তুফানে অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। নির্দিষ্ট ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলতে পারছি না, তবে তালিকা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত