বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সামনে ময়লার স্তূপ

আপডেট : ০৪ মে ২০১৯, ১০:৪১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের মূল ফটকের সামনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে আশ্রমে পূজা-অর্চনা করতে আসা ভক্তদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সামনে স্থানীয় দোকানিরা দীর্ঘদিন যাবৎ এখানে ময়লা-আবর্জনা ফেলায় আশ্রমের মূল ফটকের একাংশ ময়লায় ঢেকে গেছে। আশ্রম কর্র্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, ‘আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার পরই এ ময়লা-আবর্জনার স্তূপ জমে যায়। আমি নিজ উদ্যোগে এখানকার ময়লা-আবর্জনা সরানোর জন্য ব্যবস্থা নিয়েছি। আশা করি অল্প কিছু দিনের মধ্যে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সামনে থেকে ময়লা-আবর্জনা সরানো সম্ভব হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত