সিডরে গিয়েছিল প্রাণ বড় ছেলের, ফণীতে গেল মা ও ছোট ছেলের

আপডেট : ০৪ মে ২০১৯, ১১:১৬ পিএম

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দরিদ্র জেলে ইব্রাহিমের বড় ছেলেকে কেড়ে নিয়েছিল ঘূর্ণিঝড় সিডর। 

এবার তার মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফণী। 

তিনি জানান, ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর যখন উপকূলে আঘাত হানে তখন মাছ ধরার ট্রলারে ছিলেন ইব্রাহীম। পরে ঝড়ে উল্টে যায় তার ট্রলার। সাগরে ভাসতে থাকেন তিনি। এদিকে আশ্রয় প্রকল্পে যাওয়ার সময় জলোচ্ছ্বাসের কারেণ স্ত্রী জেসমিনের কোল থেকে ছিটকে পড়ে চিরতরে হারিয়ে যায় তাদের বড় ছেলে।

সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রলয়ংকরী আরেক ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরের নীচে চাপা পড়ে নিহত হন তার মা নূরজাহান বেগম এবং ছোট ছেলে জাহিদুল।

এই ঘটনার পর  ইব্রাহীমের বড়িতে যান বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। এই সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইব্রাহীমের হাতে। 

এ সময় তিনি বলেন, ইব্রাহীম অনেক কষ্ট করে জীবন নির্বাহ করছে। 

ইব্রাহীম যাতে সরকারি ও বেসরকারিভাবে আরো সহযোগিতা পান সেই বিষয়ে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত