ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সিলেটে গতকাল শনিবার দিনভর বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যে ছিল দমকা হাওয়া। সন্ধ্যায় এ রিপোর্ট লিখার সময়ও অবিরাম বৃষ্টি ঝরছিল। টানা বর্ষণের কারণে জনজীবন ছিল বিপর্যস্ত। বিশেষ করে শ্রমজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমদ জানান, ফণির প্রভাবে গতকাল শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও জানান, অব্যাহত বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এ কারণে বন্যারও আশঙ্কা রয়েছে।
